কুমিল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জেলার দাউদকান্দি ও তিতাস উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর চরমোহাম্মদী গ্রামে গোমতী নদীর পাড়ে ড্রেজারে বালু তোলার কাজ করার সময় দিনমজুর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে বাবুল (২৩) বজ্রপাতে মারা যান।
অপর দিকে তিতাস উপজেলার মটুপী গ্রামের ইসলাম মোল্লার ছেলে রাসেল (২১) ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন জানান, হাসপাতালের আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।