তনু হত্যা: সিকৃবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

সাংস্কৃতিককর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
ক্যাপাসের সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে  বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্যাপাসের সাংস্কৃতিক কর্মীরা সিকৃবির প্রধান সড়কে এসে দাঁড়ায়। 
 
মানববন্ধনে অংশ নেন প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রফেসর ড. মিটু চৌধুরী, প্রফেসর ড. এএসএম. মাহবুব, কৃষ্ণচূড়ার উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
 
মানববন্ধনে কৃষ্ণচূড়ার সভাপতি প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, খুন ধর্ষন কখনো কাম্য নয়। একটি সমাজে সংস্কৃতিকর্মীরা আলোকবর্তীকা হিসেবে কাজ করেন। সে আলো যারা নিভিয়ে দিতে চায় সে আর যাই হোক মানুষ হতে পারেনা।