ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি দস্তগীর হোসেন ও একেএম শহীদুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের যৌথ বেঞ্জ এ আদেশ দেন।
জানা যায়, গত ২ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তার, নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও নির্বাচন কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে ইসির নির্দেশে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে সংস্থাপন মন্ত্রণালয় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারকে পদ থেকে বহিষ্কার করে । এ মামলায় তিনি বর্তমানে চার সপ্তাহের জামিনে আছেন।
এদিকে তার বহিষ্কারাদেশ স্থগিত হওয়ায় ফুলগাজীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও আবদুল আলিম মজুমদারের সমর্থকরা।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার জানান, তার বিরুদ্ধে করা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে আছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারাদেশ হাইকোর্ট স্থগিত করেছে।