পাকিস্তানের লাহোরের পার্কে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে আজ পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, আমরা কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখের সময়ে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে রয়েছি।
বাংলাদেশের সরকার ও জনগণ এবং নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সন্ত্রাসী হামলায় বিপুল সংখ্যক নিরীহ লোকের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে গভীর শোক প্রকাশ করেন। বাসস