সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর বলেছেন, সৌদি আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাইলে ইরানকে অবশ্যই তার ‘আচরণ’ পরিবর্তন করতে হবে।
রবিবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জুবায়ির বলেন, ‘রিয়াদ তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক’ বজায় রাখতে চায় এবং এজন্য সৌদি আরব তিন দশকের বেশি সময় ধরে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট ছিল। কিন্তু এর বিনিময়ে কিছুই না পাওয়ার কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং আমাদের দূতাবাসে হামলা চালানো হয়েছে।
সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এই ঘটনার দেশটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সূত্র: এএফপি