চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল মালিকের মৃত্যু

 
 
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. মনসুর (৩৫) নামে এক হোটেল মালিক মারা গেছেন। সোমবার গভীর রাতে বেচাকেনা শেষে হোটেল বন্ধ করার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মো. মনসুর বহদ্দারহাটের ইকবাল বোডিংয়ের নিচতলায় সাতকানিয়া হোটেলের মালিক। হোটেলের ধাতব দরজা বন্ধ করার সময় অসাবধানতাবসত একটি বৈদ্যুতিক তার ছিড়ে যায়। এতে মো. মনসুর  বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।