কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদ।
এ সময় জেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দফতর সম্পাদক আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সাজু, উদীচীর সদস্য আহসানুল হক বাবু, সমাজকর্মী এমদাদুল হক ভুট্টু, পরিতোষ, রবি, মিনা রায় প্রমুখ বক্তব্য রাখেন।
একাত্বতা পোষণ করে জেলার প্রায় দুই শতাধিক মানুষ এতে অংশ নেয়।