কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনা তদন্তে ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কুমিল্লায় পৌঁছেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিআইডি দলটি সেখায় পৌঁছায়।
অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া জানিয়েছেন, তনু হত্যাকান্ড তদন্তে ঢাকা থেকে সিআইডির দুইটি দল আসার কথা। তাদের মধ্যে একটা দল এসেছে। পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর তারা সেনানিবাসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। এই ঘটনায় তারা বাবা ইয়ার হোসেন অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। এই হত্যাকান্ড নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে।