তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে কাউখালীতে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন  ও সমাবেশ হয়। 
 
মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মহিলা কলেজের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদ কাউখালী শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, শিক্ষক নেত্রী সুলতানা নীলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলীউজ্জামান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, জাহানুর বেগম, মনিষা হাওলাদার প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক 
এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ  নেন।