পীরগঞ্জে ২ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বহিষ্কার

রংপুরের পীরগঞ্জের পাঁচগাছি ও মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি খায়রুল ইসলাম লাবলু ও শাহ আজহারুল হক এসতাককে বহিষ্কার করা হয়েছে।
 
গত সোমবার সন্ধ্যায় ওই দুইজনকে দল থেকে বহিষ্কার করা হয়। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জানান, ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদান্তের বাইরে গিয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার ওই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।