খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি সাহারুজ্জামান মোর্ত্তজাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার নগরীর জলিল টাওয়ারের সামনে থেকে খুলনা সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড়স্থ জলিল টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সাহারুজ্জামান মোর্তজার বিরুদ্ধে নাশকতার দুটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু তিনি আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সাহারুজ্জামান মোর্ত্তজা মহানগর বিএনপি সাবেক এমপি আলী আজগর লবীর অনুসারী। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন মহানগর বিএনপির বর্তমান সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।