কুষ্টিয়ায় অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

কুষ্টিয়ায় সুজন সিকদার (২৮) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
সোমবার গভীর রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে। মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার একটি লিচু বাগান থেকে পুলিশ নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে।
 
ভেড়ামারা থানার পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল ৭টা দিকে ঘটনাস্থাল থেকে সুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সুজন সিকদারের পেটে ও পিঠে ছুরিকাঘাত ছাড়াও গলাকেটে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা।