তনু হত্যার বিচার দাবিতে ইবিতে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার বিচার দাবিতে ‘বাংলাদেশ লয়্যারস অ্যান্ড ল স্টুডেন্টেস অ্যাসোসিয়েশান’ এর আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড.শাহজাহান মণ্ডল, প্রফেসর ড. রেবা মণ্ডলসহ বিভাগের শিক্ষার্থীরা।