শিবপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

নরসিংদীতে ৩১ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন গাজী জিনু। তিনি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছিলেন।
 
মঙ্গলবার বেলা ১১টার দিকে  নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন।
 
তিনি জানান, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী হওয়া পর থেকে তাকে বিভিন্ন সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেয়া হয়।