বাঘ সংরক্ষণের সম্মেলন উদ্বোধন করবেন মোদী

এপ্রিলে অনুষ্ঠিতব্য বাঘ রক্ষা নিয়ে মন্ত্রীপর্যায়ের বৈঠক উদ্বোধন করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ১২ এপ্রিল। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এর আগে ভারতের পরিবেশ মন্ত্রী প্রকাশ ভাভেদকরের আহ্বানে বৈঠকে ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং রাশিয়ার প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেয়। তিনদিনের এই সম্মেলনের একটি প্রস্তাবনা হিসেবে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক গতকাল এখানে এক বৈঠকে মিলিত হয়।এছাড়াও, বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সচিব এবং বিদেশ মন্ত্রকের (প্রাচ্য বিষয়ক) যুগ্ম সচিব।
 
বৈঠকে বক্তব্য রাখার সময় শ্রী জাভড়েকর বলেন, বনে-জঙ্গলে বাঘ দেখতে পাওয়া যায় অথবা বাঘ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে এ ধরনের মাত্র ১৩টি দেশ রয়েছে পৃথিবীতে। বাঘ সংরক্ষণের ওপর তৃতীয় এশীয় মন্ত্রক পর্যায়ের সম্মেলনের আয়োজন করা ভারতের পক্ষে এক গর্বের বিষয়। কারণ, সম্মেলনের মঞ্চে অংশগ্রহণকারী দেশগুলি বাঘ সংরক্ষণের ক্ষেত্রে তাদের সাফল্যের ঘটনা তুলে ধরতে পারবে সকলের সামনে।
 
তিনি বলেন, বাঘ ভারতের জাতীয় প্রাণী। সুতরাং, বাঘ সংরক্ষণের বিষয়টি ভারতের পক্ষে খুবই তাৎপর্যপূর্ণ। সমবেত সকলকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রকের সচিব শ্রী অশোক লাভাসা মন্ত্রক পর্যায়ের তৃতীয় এশীয় সম্মেলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন প্রতিনিধিদের কাছে। বাঘ সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এবং অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভারতের দৃঢ় অঙ্গীকারের কথাও তিনি বিবৃত করেন তাঁর ভাষণে। এর আগে অনুষ্ঠিত এ ধরনের সম্মেলনগুলির পটভূমিকা বিশ্লেষণ করে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ)-এর সদস্য সচিব এবং ব্যাঘ্র প্রকল্পের অতিরিক্ত মহানির্দেশক শ্রী বি এস বোনাল তাঁর দফতরের বাঘ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সাফল্যের কাহিনী তুলে ধরেন।
 
 উপস্থিত প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এনটিসিএর চেয়ারম্যান শ্রী জাভড়েকর তৃতীয় মন্ত্রক পর্যায়ের এই সম্মেলনে বাঘ সংরক্ষণে আগ্রহী দেশগুলিকে অংশগ্রহণ করার আবেদন জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর উদ্বোধনের সূত্র ধরে বাঘ সংরক্ষণের ওপর যে সমস্ত আলোচনা ও মত বিনিময়ের সুযোগ পাওয়া যাবে তা নিঃসন্দেহে সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণে বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে।
 
বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া লাও পিডিআর, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে বাঘ রয়েছে। এই দেশগুলোকে বলা হয় টিআরসি। সবকটি দেশই এপ্রিলের সম্মেলনে যোগ দেবে।