পশ্চিম সাহারা নিয়ে মন্তব্যে বান কি মুনের দুঃখ প্রকাশ

পশ্চিম সাহারার ব্যাপারে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সাম্প্রতিক বক্তব্য ছিলো ‘অনিচ্ছাকৃত’ এবং এ বিষয়ে ‘ভুল বুঝাবুঝি’ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ কথা জানান।
 
বান এ মাসের গোড়ার দিকে আলজেরিয়ার একটি শরণার্থী শিবির পরিদর্শনকালে পশ্চিম সাহারার ‘দখলদারিত্বের’ কথা উল্লেখ করায় মরক্কো বিক্ষুব্ধ হয়।
 
মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘ওই ভুল বুঝাবুঝির ব্যাপারে আমরা দুঃখিত। এটি ছিলো অনিচ্ছাকৃত।’ সূত্র: এএফপি