শেখ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকীতে যুবলীগের মিলাদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পিতা শেখ লুৎফুর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ১১ টায় এই মিলাদ অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।