বিশেষ অভিযান

কমলাপুরে ট্রেনের ছাদে চড়ার অভিযোগে ১৮০ জন আটক

অবৈধভাবে ট্রেনে ছাদে চড়া ভ্রমণকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। বিশেষ অভিযানকালে গত চার দিনে ঢাকার কমলাপুরল রেলস্টেশন থেকে আটক করা হয়েছে ১৮০ জনকে। এদের মধ্যে ১২৪জন সোপর্দ করা হয়েছে থানায়। ৫৬ জনকে জরিমানা আদায় ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
 
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ( ঢাকা চৌকি) অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ সম্পূর্ণ অবৈধ। তাছাড়া ট্রেনে ছাদে ভ্রমণের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু এ নিয়ে ব্যাপক প্রচারণার পরও থেমে নেই ট্রেনের ছাদে চড়া। এ নিয়ে আগেও অভিযান চালানো হয়েছে। কিন্তু কোন ভাবেই এসব অবৈধ ভ্রমণকারীদের ঠেকানো যায় নি। এ কারণে কঠোর অবস্থান নিয়ে অভিযান শুরু করা হয়েছে। 
 
তিনি বলেন,অবৈধভাবে ট্রেনের ছাদে চড়ে তাদের মধ্যে একটি গ্রুপ রয়েছে ভবঘুরে শিশু ও কিশোর। যারা ট্রেনের ছাদে উঠে বিভিন্ন স্থাপনা, লোকালয় পাথর ছুড়ে মারে। আর তাদের নিক্ষিপ্ত পাথরে অনেকে আহত হয়েছেন। এতে ভেঙ্গে যায় বাড়ি ঘরের দরজা জালনার গ্লাস। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে বলতে চাইনা। তবে আমাদের এ  বিশেষ অভিযান কঠোর ভাবেই চলবে।