ময়মনসিংহে সাত বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

 
ময়মনসিংহের কৃষ্টপুর মালঞ্চ কলোনিতে সাত বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সুমন ভাণ্ডারিকে (৩৫) আটক করেছে পুলিশ।
 
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শাকের আহমেদ জানান, গত রবিবার শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে সুমন। মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি জানাজানি হয়। সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।