মুক্তাগাছায় সড়কে প্রাণ হারালো বাঘডাস

 
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো একটি বাঘডাস। মুক্তাগাছা শহরের আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউটের সামনে বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোর থেকে ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের মনিরামবাড়ি থেকে দরগারপাড় পর্যন্ত বাঘডাসটি দিগ্বিদিক ছোঁটাছুটি করতে থাকে। এক পর্যায়ে সমবায় ইন্সস্টিটিউটের সামনে এলে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বাঘডাসটি।
 
স্থানীয়দের ধারনা, বাঘডাসটি মুক্তাগাছার রসুলপুর বন থেকে খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে এসে ঘটনার শিকার।