তনু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 
সোহাগী জাহান তনুর হত্যার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে বুধবার সকালে অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
 
উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অস্থায়ী কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উপজেলা শাখার আহবায়ক মো. আ. রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্র ইউনিয়নের সদস্য মো. হাবিবুর রহমান, মো. সুমন মিয়া প্রমুখ। 
 
এ সময় উপজেলা ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নাগরপুর উপজেলার শাখার নেতারা উপস্থিত ছিলেন।