ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দীতে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে উপজেলার জিয়াকুলি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শিশু কন্যা বৃষ্টিকে (৩) সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে নগরকান্দা যাওয়ার পথে সামনে থেকে দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বৃষ্টি নিহত হয়। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালক মনিরুল ইসলামকে এলাকাবাসী মারপিট করলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক।