তাড়াশে আট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৫ জন

 
তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উাপজেলার আটটি ইউনিয়নে ৪৫জন চেয়ারম্যান প্রার্থী, ৮৯ জন সংরক্ষিত মহিলা আসনে, ৩০৭ জন সাধারণ সদস্য বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
 
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সবাই বৈধ হিসেবে টিকেছে। সংরক্ষিত মহিলা আসনে দুইজন প্রার্থী যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন এবং সাধারণ সদস্য প্রার্থীদের মধ্যে চারজন বাদ পড়েছেন। ঋণ খেলাপি, বয়সজনিত কারণ, প্রস্তাবকারী সমর্থনকারী অনুপস্থিত এবং প্রার্থী নিজে অনুপস্থিত থাকায়, খরচের আয়-ব্যয় হিসাব না থাকায় ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
আটটি ইউনিয়নে নৌকা প্রতীক ও ধানের শীষ প্রতীকে ১৬ জন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী এবং দুই দলেরই বিদ্রোহী প্রার্থী থাকায় চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪৫-এ দাঁড়িয়েছে।