জাতীয় দলের খেলোয়ার মামুন, রায়হান, জামাল ভূঁইয়াসহ আট খেলোয়ারকে শেখ জামাল ক্লাবের হয়ে খেলার হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেন হায়দার বুধবার এ আদেশ দেন।
গত ২৮ মার্চ হাইকোর্ট এক আদেশে এই ৮ খেলোয়ারকে শেখ জামাল ক্লাবের হয়ে খেলার নির্দেশ দেয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)।
আবেদনের পক্ষে ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ক্লাবের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ খেলার জন্য শেখ জামাল ক্লাবের ৮জন খেলোয়ারকে নেয় বাফুফ। ওই টুর্নামেন্ট শেষ হওয়ার পর এসব খেলোয়ারকে ক্লাবে ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু গোল্ড কাপ শেষ হওয়ার পরও ফেরত না দিয়ে আবহানী, শেখ রাসেল ও চট্টগ্রাম আবহানীকে বণ্টন করে দেয়। শেখ জামাল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার সত্ত্বেও এই তিনটি ক্লাবে খেলোয়ার বণ্টন নিয়ে বাফুফ যে সিন্ধান্ত নিয়েছে, তা বেআইনি দাবি করে হাইকোর্টে রিট করেছে শেখ জামাল ক্লাবটি।