তনু হত্যার প্রতিবাদে সেনবাগে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার দাবিতে বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের মানবন্ধন কর্মসুচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
 
মানববন্ধনে সেনবাগ পৌর শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিল পেশার মানুষ অংশ নেন। বেলা ১১টার দিকে সেনবাগ পৌরসভার থানা মোড়ে আমরা পথ শিশু সামজিক সংগঠন ও রেনেসাঁ বয়েসক্লাবের উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সেনবাগ প্রেসক্লাব, রশিদ টেলিকম, সেনবাগ ফাযিল মাদরাসা, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন- মহিন উদ্দিন, আবু হাসান তুহিন, সাইফুল ইসলাম বাবু প্রমুখ।