গণজাগরণ মঞ্চের ঘোষণা অনুযায়ী সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাত্বতা করে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে স্ব-স্ব বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে তারা। এ সময় সকল বিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে অংশ নেন।
চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জু রানী শর্মা, সহকারী শিক্ষক হরিলাল দেবনাথ, জিএমআজিজুল হক, দশম শ্রেণির ছাত্রী সামিয়া প্রমি ও অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস।