জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য রাষ্ট্রবিজ্ঞান/উদ্ভিদ বিজ্ঞান/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং চতুর্থ পত্রের পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত দুপুর ২টার পরিবর্তে ওই দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।