নাগরিকত্ব কেড়ে নেয়ার পরিকল্পনা থেকে সরে আসছে ফ্রান্স

 
নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় যুক্ত থাকার অভিযোগ উঠলে তার নাগরিকত্ব কেড়ে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ফ্রান্স। এরকম কারণে নাগরিকত্ব কেড়ে নিতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হত। বুধবার সংবিধান সংশোধনের পরিকল্পনার কথা নাকচ করে দিয়েছেন ফ্রাসোয়া ওঁলাদ।
 
পার্লামেন্টের দুই কক্ষ সংবিধান সংশোধন নিয়ে একমত হতে না পারায় জঙ্গিবাদে অভিযুক্তদের নাগরিকত্ব কেড়ে নেয়া থেকে পিছু হটতে হচ্ছে ফরাসী সরকারকে। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর এই প্রস্তাব দিয়েছিল দেশটির সরকার। সূত্র: বিবিসি