ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতায় দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের ফেসবুক-টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি ক্ষমা চান।
 
পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, আমি আপনাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই সবার কাছে ক্ষমা চাইছি। যখন আমি পাকিস্তানের জার্সি গায়ে তুলি, জার্সিটা পরে মাঠে যাই। আমি কিন্তু তখন পাকিস্তানের মানুষের আশা-আক্ক্ষাা সঙ্গে নিয়েই মাঠে নামি। পাকিস্তান দলটা কেবল ১১ জন ক্রিকেটারকে নিয়ে নয়। পুরো দেশের মানুষই এই দলটার সঙ্গে থাকেন।’
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর দেশটির ক্রিকেটে এই মুহূর্তে চলছে সমালোচনার পালা। মঙ্গলবারই দলের ব্যর্থতার সব দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের কথা বলেছেন কোচ ওয়াকার ইউনুস। তিনিও ক্ষমা চেয়েছেন।