চাকরিতে প্রবেশ বয়স বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। বৃহস্পতিবার বিকাল ৩টায় তিনদিনব্যাপী এই কর্মসূচি শুরু হবে।
 
বুধবার সংগঠনটির সহ-সভাপতি জুলফিকার আলী খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
 
বিবৃতিতে জানানো হয়, কর্মসূচি থেকে সরকারকে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি মেনে নেওয়ার জন্য আহবান জানানো হবে। সরকার দাবি না মানলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারকে এ দাবি মেনে নিতে বাধ্য করা হবে। বয়স বাড়ানোর কারণ হিসেবে সেশনজট, বহিঃ বিশ্বের রেকর্ড, চাকরির বিজ্ঞাপনের অপ্রতুলতা, মেধা বিকাশের পথে প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে।
 
কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র/ছাত্রীরাসহ সচেতন ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছে আয়োজকরা।