হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ জেলার সদর উপজেলার ধল গ্রামে বুধবার পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে খেলাধূলা করতে গিয়ে অসাধবানতাবশত শিশুরা পানিতে পড়ে মারা যায়। তারা হলো, ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে হেফজো আক্তার (৫), আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহাদ মিয়ার ছেলে জীবন মিয়া (৫)।
 
প্রথমে পুকুরের পানিতে জীবন মিয়ার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে হেফজো ও রুমা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয় । শিশুদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।