দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আধঘণ্টা পর আবার ভোট গ্রহণ শুরু হয়। ওই কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর পর ভোট গ্রহণ স্থগিত করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন ভোট গ্রহণ স্থগিত ও পরে শুরু হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।