সীতাকুণ্ডে বিএনপির ৬ প্রার্থীর ভোট বাতিলের দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভোট কারচুপির অভিযোগে এনে  বিএনপির ছয় প্রার্থীর ভোট বাতিলের দাবি করেছেন।  এরা হলেন,  দুই নং বাড়িঢালা ইউনিয়নের মো. অহিদুল আলম চৌধুরী শরীফ, ১ নং শহীদপুর ইউনিয়নের জিতেন্দ্র নারায়ণ দাস, ৪নং মুরাদপুর ইউনিয়নের ক্যাপ্টেন মো. সালাহউদ্দিন সোহেল, ৭ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল বাসার ভুইয়া, ৮ নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোরশেদ আলম, ১০ নং মো. মহিউদ্দিন।
 
বহস্পতিবার সকালে চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির আহ্বয়াক আহসান চৌধুরী এসিসিএ সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এদিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ কারণে ৪নং মুরাদপুর ইউনিয়নের ২নং কেন্দ্র ভাটেরঠিল প্রাথমিক বিদ্যালয়সহ দুটি কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ রয়েছে।