মহেশখালীতে দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি) টার্মিনাল স্থাপনে পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীতে পেট্রোবাংলা ভবনে এইর চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর ২৬ জুন অ্যাস্ট্রা ওয়েল অ্যান্ড এঙ্লািরেট এনার্জি কনসোর্টিয়ামের সঙ্গে শর্তপত্র (টার্মশীট) অনুস্বাক্ষর করা হয়। মহেশখালীতে এ টার্মিনাল নির্মাণে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এর থেকে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।