রাজধানীর ভাসানটেকে একটি বাড়ি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সবুজ (৩৫) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বদরুজ্জামান সড়কে ২৭৩/৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভাসানটেক থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় বাড়ির মালিক এনামুল হকসহ ৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, একটি ডেভলপার কোম্পানি চার তলা ওই বাড়িটি নির্মাণ করে দেয়। ওই ডেভলপার কোম্পানি আরও একটি ফ্ল্যাটের মালিকানা দাবি করে। এ নিয়ে বুধবার দিবাগত রাতে ডেভলপার কোম্পানির বাহিনী হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকাল সাড়ে ৯টায় ডেভলপার কোম্পনির ভাড়াটিয়া লোকজন আবার হামলা চালালে বাড়ির মালিকদের সঙ্গে সংর্ঘষ হয়। এ সময় চার তলার ছাদ থেকে ডেভলপার কোম্পনির নিযুক্ত নিরাপত্তা প্রহরী সবুজ পড়ে যান। তাকে সিএমএইচ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।