দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার কোরীয় যুদ্ধে নিহত চীনা সৈন্যদের দেহাবশেষ মাতৃভূমিতে সমাহিত করার জন্য ফেরত পাঠিয়েছে। ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধে চীনের এসব সৈন্য নিহত হয়।
দেহাবশেষগুলো বিমানে করে ইনচেওন বিমানবন্দর থেকে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগর শেনইয়েংয়ে পৌঁছায়। এখানে যুদ্ধে নিহতদের জন্য চীনের রাষ্ট্রীয় সমাধিস্থল রয়েছে। সোমবার পৃথক একটি অনুষ্ঠানের মাধ্যমে মাথার খুলি ও হাড়ের টুকরোসহ দেহাবশেষগুলোকে কফিনে করে উত্তর কোরীয় সীমান্তবর্তী পাজুরের একটি অস্থায়ী শবাগারে রাখা হয়।
২০১৩ সালে বেইজিং সফরকালে সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই যুদ্ধে নিহত এসব সৈন্যের দেহাবশেষগুলো চীনে ফেরত পাঠানোর প্রস্তাব দেন। এএফপি।