কুমিল্লা সদর দক্ষিণের বারপাড়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউপি নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী মো. মোস্তফা কামাল।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালমাই বাজার সংলগ্ন চন্ডিপুর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 
 
এতে বলা হয়, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। চারজন এজেন্টকে কুপিয়ে আহত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নেতা-কর্মীদের নিরাপত্তার অভাব দেখা দেয়ায় নির্বাচন বর্জন করা হয়েছে।