মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রের বাইরে গোলাগুলি

মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউপির মাসুরগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। আতঙ্কে ভোটাররা দিগ্বিদিক ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে ছুটে যায়।
 
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার জানান, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব অবস্থান করছে। ভোট গ্রহণ সচল রয়েছে। 
 
স্থানীয় সূত্র জানা গেছে, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রেহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রটির বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এর আগে পাশের কুকুটিয়া ইউপির নাগেরভোগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ভোট গ্রহণ চলছে।