সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় শিশু নিহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশা চাপায় সামিয়া আক্তার (৭) নামে ব্র্যাক স্কুলের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে উপজেলাধীন চিরাং-তাড়াইল সড়কের মোজাফরপুর আমলীবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। সামিয়া উপজেলার মোজাফরপুর মড়লপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে। 
 
জানা গেছে, সামিয়া গ্রামের ব্র্যাক স্কুলের শিক্ষার্থী। সকালে স্কুলে যাওয়ার পথে ওই সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা শিশুটিকে চাপা  দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।