টাঙ্গাইলের ভুঞাপুর সদর উপজেলার গাবছাড় ইউনিয়নের রামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় কেন্দ্র দখল ও জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিরপত্তাজনিত কারণে কেন্দ্রটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।