নাটোরের লালপুর উপজেলার চার ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এরা হলেন, ১নং লালপুর ইউনিয়নের প্রার্থী আশরাফুল আলম লুলু, ২নং ঈশ্বরদী ইউনিয়নের আবদুল আজিজ রঞ্জু, ৪নং আরবাব ইউনিয়নের প্রাথী বিল্লাল হোসেন ও ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের তাহমিদুর রহমান।
বৃহস্পতিবার সোয়া তিনটার দিকে পৃথক সংবাদ সম্মেলনে নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
অভিযোগ করা হয়, কেন্দ্র থেকে তাদের পোলিং অ্যাজেন্টদের বের করে দিয়ে ভোট কেটে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত লোকজন।