চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এয়ারক্র্যাফ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং। প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের সঙ্গে টিকে থাকতে খরচ কমনোর জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বোয়িং কর্তৃপক্ষ।
তবে বিশাল অঙ্কের এই কর্মী ছাঁটাইয়ের হার বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২ শতাংশ।
চলতি বছর অন্তত ২০টি কর্মাশিয়াল জেট কম সাপ্লাইয়ের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া ৭৭৭ ও ৭৪৭ মডেলেরও উৎপাদন কমিয়ে আনবে বলেও জানায় তারা।