বান্ধবীকে কটূক্তি করার অভিযোগে এক কিশোরকে মারধর ও সেটি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় জুনায়েদকে (২২) দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম খোরশেদ আলমের আদালত এই আদেশ দেয়।
এর আগে জুনায়েদকে আদলতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ধানমণ্ডি থানার পুলিশ। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১৩ মার্চ ধানমণ্ডি লেকের পাড়ে নুরুল্লাহ নামে এক কিশোরকে মারধর করে জুনায়েদ। সেটি ভিডিও করে বার বন্ধু। পরে সেটি ফেসবুকে আপলোড করা হয়। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় ১৪ মার্চ ধানমন্ডি থানায় মামলা করে নুরুল্লাহ।
গত ২০ ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে জুনায়েদ। আদলত তার জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।