মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন অনীক (১৫) ও ফেরদৌস (১৭)। আহত গফুরকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করা অবস্থায় বজ্রপাতে অনীক ও ফেরদৌস মারা যান। গফুরকে আহতাবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ফার্মাসিস্ট বিষয়টি নিশ্চিত করেন।