'দলীয় প্রতীকে ইউপি নির্বাচন জনগণের ক্ষমতায়ন'

 
দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যলায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন শাখার সকল ওয়ার্ড ও ইউনিয়ান কমিটির সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, "দেশের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, রাজনৈতিক দলের ব্যানারে এবং জাতীয় রাজনৈতিক দলের প্রতীকে অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন 'জনগণের ক্ষমতায়ন' বাস্তব রূপ পেয়েছে।"
 
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, নেতা বানানোর দায়িত্ব নেবেন না, নেতা হবে তার নিজ যোগ্যতায়, ত্যাগী ও নতুনদের অগ্রাধীকার দিতে হবে।
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, মনিরুল ইসলাম হাওলাদার, মহানগর দক্ষিনের সহ সভাপতি মাঈন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ প্রমুখ।
 
সভা পরিচালনা করেন মহানগর দক্ষিনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।