তনু হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে 'সিস্টার হেলেন'

 
তনু হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবিক সমাবেশ, মানব্বন্ধন ও মৌন মিছিল করেছে নারী উন্নয়ন ও সমাজ কর্মী 'সিস্টার হেলেন' (হেলেনা জাহাঙ্গীর)।
 
দুইশ শিশু এবং তরুণসহ হাজারো মানুষ অংশ নেয় এই মানবিক সমাবেশে। কবি ও লেখক মেহরাব পিয়াসের সঞ্চালনায় এই ব্যতিক্রমি কর্মসূচীতে সাংবাদিক জব্বার হোসেন, কবি টিটন, নারী নেত্রী খোসনুর কেয়া, আইরিন হক প্রমুখ বক্তব্য রাখেন।
 
IMG0
জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাগরিক সমাজে 'সিস্টার' নামে পরিচিত হেলেনা বলেন, সামাজিক নিরাপত্তা চাওয়াটা যেমন স্বাধীনতার ৪৫ বছরে আমাদের নাগরিক দাবি, ঠিক একইভাবে জীবনের নিরাপত্তার জন্য রাস্তায় নেমে আসার বিষয়টি আমরা আসলে কিভাবে দেখছি? কেন হরহামেশাতেই তনুর মতো নিষ্পাপ প্রাণের অকাল অনভিপ্রেত প্রস্থানে আমাদের রাস্তায় নেমে আসতে হবে? এমন প্রশ্নে উত্তরণের পথ কি সেটা নিয়েই প্রতিবাদের আশ্লেষে যুক্তিযুক্ত বক্তব্য উপস্থাপনে থেকে সিস্টার হেলেন বলেন, সারাদেশে নারীদের সামাজিক পথচলায় যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়।