'বার্সায় মেসির স্থান পাবেন নেইমার'

 
বার্সেলোনার ট্রাম্প কার্ড লিওনেল মেসির স্থান পাবেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। আগামী কয়েক বছরের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে বলে জানান বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লুইস গার্সিয়া।
 
বিভিন্ন ক্লাব নেইমারকে পেতে মরিয়া হলেও বার্সাতেই থেকে যাবেন এই স্ট্রাইকার এমন মন্তব্য করে গার্সিয়া বলেন, 'সে বার্সেলোনায় সুখে আছে। আমি মনে করি, আমরা ধরে নিতে পারি যে, সে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি করছে। আর সে জানে, মেসির বয়স এখন ২৮।'
 
অর্থাৎ ফুটবলার মেসির ফুরিয়ে যাবার দিন সন্নিকটে। সে কারণেই গার্সিয়া মনে করেন আগামী ৩ বছরের মধ্যেই মেসির স্থানটি পেতে যাচ্ছেন নেইমার। তিনি বলেন, 'দুই বা তিন বছরের মধ্যে নেইমার (মেসির মত) তারকা হয়ে উঠবে। এটা সম্ভব। এরই মধ্যে সে আলোটা তার উপর নিতে পেরেছে।'
 
গার্সিয়া বলেন, 'নেইমার মেসি বা লুইস সুয়ারেজের ছায়ায় নেই। বরং দলের কাছে গুরুত্ব পেয়েছে সে। তারাও জানে, সে (নেইমার) বার্সেলোনার একজন মূল খেলোয়াড়।'