ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে ভারত। বৃহস্পতিবার মুম্বাইয়ের গুযাংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি।
রবিবার কলবকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে আজকের বিজয়ী দলটি। ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
সেমিফাইনালে উঠার আগে সুপার টেনে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারের লজ্জা পায় তারা। তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি টিম ইন্ডিয়াকে।সুপার টেনের বাকি তিন ম্যাচেই জয়ের স্বাদ পায় ধোনির দল। পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি নিশ্চিত করে স্বাগতিকরা।
অন্যদিকে ক্যারিবীয় দলটিও গ্রুপ পর্বে ৪ ম্যাচের তিনটিতে জিতেছে। অবশ্য সেমির টিকিট নিশ্চিত করার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারে ক্যারিবীয়রা।