গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মৃত্যুর পরোয়ানাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেনসহ দুই আইনজীবীর সঙ্গে রিভিউ করা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন এবং আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যান।
কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনসহ আইনজীবী মতিউর রহমান আকন্দ দুপুর সোয়া ১টার দিকে নিজামী সাহেবের রিভিউর ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন নিয়ে আসেন কারাগারে। পরে তাদের দুপুর ১টা ৩০মিনিটে নিজামীর সাথে কথা বলার ব্যবস্থা করা হয়। পরে কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘণ্টা কথা শেষে ২টা ১০মিনিটে তারা কারাগার থেকে বের হন।
ইতোপূর্বে আদালত মতিউর নিজামীর মৃত পরোয়ানা বহালের রায় ঘোষণার পর গত ১৬ মার্চ এবং ২৪ মার্চ দুই দফা ছেলে নাজিবসহ তিন আইনজীবী এবং পরিবারের সদস্যরা দেখা করেছেন।