নকলার সব ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নকলা উপজেলার সবকটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে।
 
১নং গণপদ্দি ইউনিয়নে মো. শামছুর রহমান আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া নকলা ইউনিয়নের চেয়ারম্যান পদে মো. আনিছুর রহমান সুজা, উরফা ইউনিয়নের চেয়ারম্যান পদে মো. রেজাউল হক হীরা, গৌড়দ্বাড় ইউনিয়নের মো. শওকত হোসেন মকুল, বানেশ্বরদী ইউপিতে মাজহারুল আনোয়ার, পাঠাকাটায় ফয়েজে মিল্লাত, টালকিতে মো. বদরুজ্জামান, চরঅষ্ট্রধর ইউপিতে মো. গোলাম রব্বানি ও চন্দ্রকোনা ইউপিতে সাজু সাঈদ সিদ্দকী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।